বরিশালের দুই ওসি ষ্ট্যান্ড রিলিজ

আপডেট : ১০ জুলাই ২০১৭, ০১:০৮

সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি’র ঘটনায় ষ্ট্যান্ড রিলিজ হয়েছেন। রবিবার রাতে মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একটি সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ষ্ট্যান্ড রিলিজ প্রাপ্তরা হচ্ছেন কাউনিয়া থানার ওসি (প্রশাসন) মো: সেলিম রেজা ও ওসি (তদন্ত) জাহিদ বিন আলম। উভয়কে মহানগর গোয়েন্দা(ডিবি) শাখায় বদলি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে করে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো: নাসির উদ্দিন বলেন, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। বর্তমানে কাউনিয়া থানার ওসি (প্রশাসন) হিসেবে ডিবি’র পরিদর্শক নুরুল ইসলামকে ও ওসি (তদন্ত) আসাদুজ্জামানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৫ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে দুই নৈশ প্রহরীকে হাত-পা বেধে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি করে। এ সময় স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকাসহ ৫২ লাখ ২শ’ টাকার মালামাল লুট করে। এই ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে ৬ জুলাই কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু