রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১১:৪৯
 
রাজবাড়ীতে ইয়াবাসহ নাসির মজুমদার (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নাসির সদর উপজেলার আলীপুর গ্রামের মজিবর মজুমদারের ছেলে।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা সদরের পাঁচুরিয়া ইউপির ভান্ডারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৩ শত ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
সদর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া জানান, নাসিরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর