মাগুরায় মৃত্যুর ১ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১২:৩১
 
মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে মৃত্যুর ১ মাস পরে আজ সোমবার এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হয়েছে। নিহত কবির হোসেনের ভাই আজিজুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এ লাশ উত্তোলন করা হয়।
 
শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, গত মার্চ মাসে সাবলাট  গ্রামে বিরোধের জের ধরে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় কবির হোসেন আহত হন। ওই সময়   চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। পরে গত ১২ জুন তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর ২৮ দিন পর নিহতের ভাই আজিজুল ইসলাম জজ আদালতে অভিযোগ দিলে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্তে অস্বাভাবিক মৃত্যুর আলামত পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এমআর