দৌলতপুর সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১২:৫৩
 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ সোহান (৩৩) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তিনি জামালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
 
বিজিবি ও থানা পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন জামাল সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সোহানকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করেছে বিজিবি।
 
ইত্তেফাক/কেকে