ফরিদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
সোমবার দুপরে র্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মো. রইচ উদ্দিন জানান, পাসপোর্ট দালালদের ধরতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, শহরের কমলাপুরের মজিদ খানের ছেলে মনিরুজ্জামান (২৭), চর আদমপুর গ্রামের ফয়সাল ফকিরের ছেলে আরিফুল ইসলাম লিটন (৩০), উত্তর কমলাপুরের মৃত ওহাব বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস রাজু (৩১)।
ইত্তেফাক/ইউবি
