জেলার ফুলবাড়ীতে ধরলার পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে এ উপজেলার ধরলার তীরবর্তী গ্রাম গুলো প্লাবিত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, এখন পর্যন্ত ধরলার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার দুপুরে ফুলবাড়ীতে নির্মাণাধীন ধরলা সেতুর নিকট গিয়ে দেখা গেছে, উজান থেকে পাহাড়ি ঢলে ধরলার তীরবর্তি গ্রাম গুলোতে প্রবেশ করছে। এভাবে পাহাড়ি ঢল প্রবেশ করতে থাকলে ২৪ ঘণ্টার ভেতর ধরলার তীরবর্তি ও চরাঞ্চলের গ্রাম গুলো ডুবে যাওয়ার সম্ভবনা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
