গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুর ইসলাম আমিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে মুকসুদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকার মিরপুর থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, ঢাকার মিরপুর থানায় ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর শরিফুর ইসলাম আমিরকে আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সোমবার সকালে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
