‌'খুনি নূরের ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চলে, সবাই ঐক্যবদ্ধ হোন'

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১২:২৮
খুনি নূরের ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চলে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। কানাডা ডে উপলক্ষে রবিবার টরন্টোর স্কার্বোরো বিরচমাউন্টে অনুষ্ঠিত এক সমাবেশে ওটোয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান একথা বলেন।
 
তিনি ঢাকা যাওয়ার প্রাক্কালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ টরন্টো আয়োজিত অনুষ্ঠানে যোগদেন। উল্লেখ্য, কানাডার ১৫০তম জন্মদিন জাঁকজমকভাবে পালন করে কানাডা সরকার। যার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী অটোয়ার পার্লামেন্ট চত্বরে। সেখানে শোভা পায় বাংলাদেশের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকা।
 
পহেলা জুলাই বৃষ্টিভেজা সকালে পঁচিশ সহস্রাধিক লোকের উপস্থিতিতে এ উৎসবে যোগ দেন বৃটেনের প্রিন্স চার্লস এবং সকল দেশের কানাডাস্থ দূতবৃন্দ ও কূটনীতিবিদ। কিন্তু সেই বিশাল আয়োজনে রাষ্ট্রীয় ভাবে নিমন্ত্রিত হলেও সে জমজমাট অনুষ্ঠানে যাননি বাংলাদেশের হাই কমিশনার। 
 
ইত্তেফাক/এমআই