জেলার তাড়াশে এক স্কুলছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইভটেজারের বিরুদ্ধে সোমবার তাড়াশ থানায় একটি অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথের মধ্যে আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান টেনে-হেঁচড়ে পাশের পাট ক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে মেহেদী দৌঁড়ে পালিয়ে যায়। মেহেদীর বাড়ি সগুনা ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে।
চরকুশাবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, ওই ঘটনার পর ছাত্রীর বাবা-মা স্থানীয়ভাবে বিচার চেয়ে অভিযুক্ত মেহেদী হাসানের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করেন। তবে বখাটে ছেলের দায়-দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান তারা।
তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমান জানান, অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
