আত্রাইয়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২ যুবক আটক

আপডেট : ১১ জুলাই ২০১৭, ২৩:৪০

নওগাঁর আত্রাইয়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ফারুক হোসেন (২৮) ও আলমগীর হোসেন (৩২) নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে র‌্যাব-১৩ রংপুরের একটি বিশেষ টিম তাদের আটক করে।
আটক ফারুক উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বসির উদ্দিনের ছেলে এবং আলমগীর হোসেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের এএসপি খন্দকার গোলাম মুর্তুজা জানান, বেশ কিছু দিন আগে নীলফামারী জেলার সৈয়দপুরে জঙ্গিরা সংঘটিত হয়েছিল। সেই ঘটনার সঙ্গে আটক ওই দু’জন জড়িত ছিলেন এমন তথ্যের ভিত্তিতে তাদের ওপর দীর্ঘদিন ধরে নজর রাখা হচ্ছিল।

ওই ঘটনায় তারা জড়িত ছিল, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু