পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি বুধবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুহুল আমিন, নগর সংলগ্ন সাহেবেরহাট এলাকার অশোক ঘোষের ছেলে অজয় ঘোষ এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার আব্দুল কাদেরের ছেলে ফারুক।
বিষয়টি নিশ্চিত করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, এরা স্ব স্ব এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাত থেকে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
এদিকে সাহেবেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজয় ঘোষ নিহতের ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে সড়ক যোগাযোগ বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ইত্তেফাক/এমআই
