শরণখোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৪:২৮
 
বাগেরহাটের শরণখোলায় নাসরিন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কীটনাশক (চালের পোকামুক্ত করার ট্যাবলেট) খেয়ে অসুস্থ হলে তাকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
আজ বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, মঠবাড়িয়া উপজেলার মামুন সরদারের মেয়ে নাসরিন আক্তার শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মামা নজরুল খলিফার বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিলো। 
 
মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত জানান, আত্মহত্যার মূল রহস্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 
 
ইত্তেফাক/কেকে