এবার নাটোরে এক বাড়িতে মিলল ৩৫টি গোখরা

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:০১
এবারে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের একটি বাড়িতে ৩৫টি বিষধর গোখরা সাপ ও সাপের ১৫টি ডিম পাওয়া গেছে। 
 
এর আগে রাজশাহীর বুধপাড়া, তানোর, দুর্গাপুর, কুষ্টিয়ার মিরপুর,  মানিকগঞ্জের সিংগাইর এবং টাঙ্গাইলের সখিপুরে একইভাবে আনেকগুলো বিষধর গোখরা সাপ পওয়া গেছে।
 
মাধনগর গ্রামের মৃত ফায়েজ উদ্দিন আরিন্দার ছেলে হাসান উদ্দিন আরিন্দার জানান, সোমবার রাতে তিনি টিভি দেখা শেষ করে ঘুমোতে যাচ্ছিলেন। ঘরের মেঝেতে একটি বিষধর গোখরা সাপ দেখতে পেয়ে চিৎকার করেন। এ সময় অন্যরা এসে সাপটিকে মেরে ফেলে দেন। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির অন্য একটি ঘরে একইভাবে তিনি আরো একটি সাপ দেখতে পেয়ে সেটিও মেরে ফেলেন। এ সময় ওই ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান। বাড়ির লোকজন ওই গর্ত খুঁড়ে ১০টি বিষধর গোখরা সাপ মেরে ফেলেন। এ সময় ওই গর্তে সাপের ১৫টি ডিম পাওয়া যায়। পরে ওই গর্তের সূত্র ধরে আরো তিনটি গর্তের সন্ধান পাওয়া যায়। সে সব গর্ত থেকেও সাপ বের করে মেরে ফেলা হয়। এভাবে এক এক করে মোট ৩৫টি বিসধর সাপ মারা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি