ভূরুঙ্গামারীতে ১৮৫টি ভারতীয় গরু আটক

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:০৮
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অভিযান চালিয়ে ১৮৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার শালঝোড় ও দিয়াডাঙ্গা ক্যাম্পে আটককৃত ৮৮টি গরু নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট গরু বৃহস্পতিবার নিলামে বিক্রি করা হবে বলে জানাগেছে।
 
জানাগেছে, গত মঙ্গলবার মইদাম, দিয়াডাঙ্গা, ধলডাঙ্গা ও শালঝোড় সীমান্তে অবৈধপথে ভারতীয় গরু পাচারের সময় বিজিবির স্পেশাল টিম যৌথভাবে অভিযান চালিয়ে মইদামে ১৮, দিয়াডাঙ্গায় ১৫, ধলডাঙ্গায় ৬৮ ও শালঝোড়ে ৭৯টি বিভিন্ন ধরনের গরু আটক করে। পরে বুধবার মোট ৮৮টি গরু নিলামে বিক্রি করা হয়। দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার মেহেদুল ইসলাম গরু আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান