পুকুরের পানিতে পড়ে মাগুরা মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে শ্রীপুরের কাজলী গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম জানান, বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে চাকুলিয়া গ্রামের হাবিবুল্লাহ মোল্ল্যার ছেলে মুসা (৫) এবং প্রতিবেশী হাসেম মোল্ল্যার ছেলে হাফিজুরের (৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অন্যদিকে দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের ইমান আলীর ছেলে আরব আলী (৪০) টেবিলফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ইত্তেফাক/ইউবি
