জামালপুর জেলার বন্যার সাবিক পরিস্থিতি চরম অবনতি হয়েছে। বিদ্যালয়ে পানি উঠায় জেলার ২২১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানান, বুধবার বিকাল ৩টার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলায় ২৮টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় মোট ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও মুখলেছুর রহমান। অপর দিকে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষ এখন ত্রাণের জন্য হাহাকার করছে। জেলার ৭টি উপজেলা বন্যা কবলিত হয়ে চরম দুর্যোগে পড়েছে মানুষ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল হক বলেন, ২০ মেট্টিকটন চাল, নগদ ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি।
জেলা প্রশাসক আহাম্মেদ কবীর বলেন, বন্যাকবলিত এলাকায় দরিদ্র পরিবারের গুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
