অভয়নগরে মসজিদের ছাদ থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৭, ২১:১৯
যশোরের অভয়নগর উপজেলার দিঘলিয়া পশ্চিমপাড়া মসজিদের ল্যাট্রিনের ছাদ থেকে বুধবার বিকালে দুটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 
 
এলাকাবাসী জানান, মসজিদের ল্যাট্রিনের ছাদের ওপর পলিথিনে জড়ানো একটি স্টেনগান ও একটি শর্টগান দেখে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে থানার এসআই মিজানুর রহমান মৃধা ও এএসআই আরিফুর রহমান অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
পুলিশের ধারণা, অস্ত্র দুটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এলাকার কেউ মাঠি খুড়তে গেলে তা বেরিয়ে আসে। পরে সে ঝামেলা এড়ানোর জন্য মসজিদের ল্যাট্রিনের ছাদে ফেলে রেখে যায়।
 
ইত্তেফাক/ইউবি