নিখোঁজের তিন দিন পর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৭, ২২:৫১

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে নিখোঁজের তিন দিন পর ভারতীয় যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় নয়ারহাট সাব থানার পুলিশ। তিনি হলেন ভারতের কোচবিহার জেলাধীন দিনহাটা থানার নারায়নগঞ্জ গ্রামের আবর আলীর ছেলে জোনাব আলী (৩৫)।

সীমান্তবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জানান, বুধবার বিকালে গোরকমন্ডল সীমান্তে আন্তর্জাতিক পিলার নং ৯২৯ এর সার পিলার ৩ এস অংশে মরাকুটি গ্রামের ছড়ার পানিতে যুবকের লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে নয়ারহাট সাব থানার পুলিশ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬ টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
 
এ ব্যাপারে  কুড়িগ্রাম ৪৫  বিজিবি গোরকমন্ডপ ক্যাস্পের হাবিলদার হাবিব সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু