নাঙ্গলকোটে সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০৫:২৫

নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসা এবং আইটপাড়া আজিজিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসায় যাতায়াতের সড়কটি পানিতে ডুবে যায়। এতে মাদ্রাসা দুটির শত শত শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আইটপাড়া আজিজিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা লোকমান হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলে কাঁচা সড়কটি পানিতে ডুবে যায়। ফলে শিক্ষার্থীদের মাদ্রাসায় আসতে সমস্যা হয়।

ইত্তেফাক/নূহু