উইম্বলন্ডন টেনিসের পুরুষ কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরি নিজেও ভাবতে পারেননি প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডিমারেকে হারিয়ে সেমিফাইনালে উঠবেন। তাই হয়তো ৫ সেটের তিন ঘন্টা ৪১ মিনিটে লড়াইয়ে জিতে স্যাম কোয়েরি বলছিলেন,‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না।’ ঘোরের মধ্যে ছিলেন।
গতকাল বুধবার রাতে লন্ডনে উইম্বলন্ডের সেন্টার কার্টে এতো লম্বা লড়াইটায় ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জয় পেয়ে দারুন উচ্ছসিত ছিলেন স্যাম কোয়েরি। ২০০৯ সালের পর এই প্রথম কোনো মার্কিন টেনিস খেলোয়াড়র গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠেছেন। আর তাইতো স্যামের আবেগ পুরো গ্যালারি জুড়ে ভেসে বেড়ালো। স্যাম ব্রিটিশ তারকা অ্যান্ডিমারের আরেকটি ট্রফি জয়ের স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছেন। হারবেই না কেন। অ্যান্ডি মারে খেলেছেন ইনজুরি নিয়ে।
অন্য খেলায় সুইস তারকা রজার ফেদেরার সরাসরি ৩-০ সেটে কানাডার মিলোস রোয়ানিককে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
ইত্তেফাক/এমআর
