মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭জন গ্রেফতার হয়েছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
