বাকেরগঞ্জের নন্দনপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ফয়সাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফয়সাল বোয়ালিয়ার গড়িয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ফয়সাল বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন এসময় বিপরীত দিক দিয়ে আসা বরগুনাগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফয়সালের।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, নিহত ফয়সালের স্বজনরা তার লাশ নিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/কেকে
