কুষ্টিয়া খোকসায় গাইড বই সংরক্ষণের দায়ে ৭ শিক্ষককে মোবাইল কোর্টের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৭ শিক্ষককে গাইড বই সংরক্ষণের দায়ে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
শিক্ষকরা হলেন বেতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছালেহা খাতুন, এক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুর হোসেন, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী, কমলাপুর রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কমলাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ।
পরে খোকসা বাজারের বাংলাদেশ লাইব্রেরীতে অভিযান চালিয়ে অবৈধ গাইড বই সংরক্ষণের দায়ে লাইব্রেরী মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/সাব্বির
