দৈনিক ইত্তেফাকের চট্টগ্রামের চন্দনাইশ সংবাদদাতা আবু তোরাব চৌধুরীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে চন্দনাইশ থানা সংলগ্নে এ ঘটনা ঘটে।
প্রতিনিধি আবু তোরাব অভিযোগ করেন, সন্ত্রাসীরা হামলার সময় ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।এ ঘটনায় শের আলী (৫০) নামের এক ব্যক্তিকে আসামী করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
