কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে রিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল পশ্চিমপাড়া গ্রামের হারান মন্ডলের স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির আঙ্গিনায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বামীর গোসলের পর লুঙ্গি পরিষ্কার করে বাড়ির ওঠানের তারে মেলে দেয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিমা খাতুন এক সন্তানের জননী।
ইত্তেফাক/নূহু
