সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে ৯ জন শিশু মারা গেলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা হাসপাতালের সকল ডাক্তারদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নস্থ ত্রিপুরা পাড়ায় গত বুধবার ৯ জন শিশু অজ্ঞাত রোগে মারা যাওয়ার পর থেকে উপজেলা শিক্ষা অফিসার নুরের ছাফা কুমিরা, বার আউলিয়া ও হাফিজ জুট মিলস্ সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় তিনটি বন্ধ ঘোষণা করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. নুরুল করিম রাশেদ হাসপাতালে কর্মরত সকল ডাক্তারদের ছুটি বাতিল ঘোষণা করে।
উল্লেখ্য, গত ৬ জুলাই বৃহস্পতিবার থেকে ১২ জুলাই বুধবার পর্যন্ত মোট ৯ জন ত্রিপুরা শিশু মারা যায় এবং ১২ জুলাই বুধবার থেকে ১৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ জন শিশুকে হাসপাতালে প্রেরণ করে বলে ডা. নুরুল করিম রাশেদ জানান। এদিকে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের সকল প্রকার সেবা ও খরচ সরকার বহন করবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআই
