আরব আমিরাত আওয়ামীলীগের সভাপতি রাখাল কুমার ও সম্পাদক ইউছুফ

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২০:৩৪
সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাখাল কুমার গোপকে সভাপতি, মোহাম্মদ ইউসুফ সাধারণ সম্পাদক এবং নাসির উদ্দিন কাউছার সাংগঠনিক কওে ৬১ সদস্য বিশিষ্ঠ সংযুক্ত আরব আমিরাত আ’লীগের কমিটি গঠন করা হয়েছে।
 
দেশটির শারজাস্থ এশিয়ান প্যালেস হোটেলের কোহিনুর বলরুমে এই সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । 
 
সম্মেলন উদ্বোধন করেন সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব আল মামুন সরকার। রাখাল কুমার গোপের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ সৈয়দ নূর মোহাম্মদ। বিশেষ বক্তা হিসাবে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গণি, শারজাহ আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম (সি. আই. পি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম.শফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সুবোধ চৌধুরী শিবু, আবুধাবী আওয়ামী যুবলীগের সভাপতি বশির ভুঁইয়া, আজমান আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোরশেদুল কাদের মুন্না-সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতৃবৃন্দ। 
 
সম্মেলনে বক্তারা আগামীতে সংগঠনের গতিশীলতা আরো বৃদ্ধি করে সাংগঠনিকভাবে কার্যক্রম এগিয়ে নিয়ে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসীন করার দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহবান জানান। 
 
ইত্তেফাক/রেজা