দুই শিশুকে ধর্ষণের অভিযোগে একব্যক্তিকে থানায় দিল এলাকাবাসী

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২২:০১
 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীরনগর গ্রামে শুক্রবার দুপুরে ৭ ও ৯ বছরের দুই মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসময় ধর্ষণের অভিযোগে এলাকাবাসী আবু সালাম (৬২) নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে।
 
এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে লোকজন জুমা'র নামাজ পড়তে গেলে এলাকার আবু সালাম প্রতিবেশী দুই শিশুকে ডেকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রচণ্ড রক্তক্ষরণ ও শিশুদের চিৎকারে এলাকার লোকজন তার বাড়িতে আসলে সে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
 
এলাকাবাসী শিশু দুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা হাসপাতাল ও পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম জানান, জুমা নামাজের সময় একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক শিশু কন্যার ধর্ষণের আলমত পাওয়া গেছে। হাসপাতাল থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপর শিশুর ধর্ষণের বিষয় নিশ্চিত কিছু বলতে পারছে না বলে জানান।
 
ইত্তেফাক/জামান