বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ গুরুতর অসুস্থ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সজল বন্দ্যোপাধ্যায়ের অধীনে চিকিৎসাধীন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ডায়াবেটিস বৃদ্ধি পাওয়া এবং হৃপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি কমে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ইত্তেফাক/কেকে
