ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা বন্ধে শনিবার সকালে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও এ.এস.আই মোঃএনামুল।অভিযানে জেলেদের নিকট থেকে ৪লক্ষ টাকা মূল্যের আনুমানিক বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি পদ্মা নদীর চরশালেপুরে ছয় শত মিটার দৈর্ঘ্যের অবৈধ দুটি বেড় জালের ঘের ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অধীনে চর মাধবদিয়ার আব্দুল আজিজ(২৫)নামে এক জেলের নিকট থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কারেন্ট জাল উপজেলার গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইত্তেফাক/এমআর
