কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্ত এলাকা থেকে ২৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে চর গোরক মন্ডল এলাকার ফাঁড়ি ঘাট দিয়ে লালমনিরহাট জেলার মোগলহাট নিয়ে যাওয়ার সময় গোরক মন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা গরুগুলো আটক করেন। আটক গরুগুলোর আনুমানিক মূল্য নয় লাখ টাকা।
বিজিবি জানায়, গত রাতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গরু পার করে চোরাকারবারীরা চরাঞ্চলের কয়েকটি বাড়িতে জড়ো করে। পরে গোপনে নদী পার করে মোগলহাট নিয়ে যাওয়ার সময় খবর পেলে বিজিবি’র টহলদল গরুগুলো আটক করে।
৪৫ বিজিবি’র অধীন গোরক মন্ডল বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
