কক্সবাজারের রামুতে বন্য হাতির হামলায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রামু সেনানিবাসের পাশে হাতি পারাপার এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা টহল দেয়ার সময় সেনা নিবাস এলাকার এ্যালিফ্যান্ট গেইটের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান। রাজারকুল বিট কর্মকর্তা তৌহিদুর রহমান টগর জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে হাতির হামলায় তার মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
