আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৩:৫৫
জঙ্গি আস্তানা সন্দেহ সাভারের আশুলিয়ায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে‌ র‌্যাব সদস্যরা। গতকাল শনিবার গভীর রাত থেকে সাভার উপজেলার  আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম চৌরাপাড়া এলাকার ইব্রাহিমের একতলা বাড়ি ঘেরাও করে রাখে র‌্যাব সদস্যরা।
 
র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি  ঘেরাও করে র‌্যাব সদস্যরা। এ সময় জঙ্গিরা ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ করে চার দফা গুলি ছুড়ে বলে জানায় র‌্যাব। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশেপাশের বাড়ির লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেক পোষ্ট। এছাড়া এ ঘটনায় ওই বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করেছে র‌্যাব।
 
এ বিষয়ে‌ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ওই বাড়ি থেকে জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে একাধিক বার গুলি ছুড়েছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/এমআর