পূর্বধলায় মাদকদ্রব্যসহ আটক ৩

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১২:৩৫
নেত্রকোনার পূর্বধলায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের আক্তার হোসেন (৫২), আব্দুল করিম (৪৫) ও স্বপন ঘোষ (৩৭)।
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটককৃত তিনজনের মধ্যে স্বপন ঘোষ মাদকসেবী ও অপর দুইজন মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন।  
 
শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’৫০গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে। রবিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/এমআই