র‌্যাবের অভিযানে আশুলিয়ায় ৪ জঙ্গির আত্মসমর্পণ

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৪:০৪
সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন ৪জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। প্রাথমিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। র‌্যাব জানিয়েছে, পরে সংবাদ সম্মেলন করে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
 
এর আগে শনিবার গভীর রাত থেকে সাভার উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম চৌরাপাড়া এলাকার ইব্রাহিমের একতলা বাড়ি ঘেরাও করে রাখে র‌্যাব সদস্যরা।
 
এ সময় জঙ্গিরা ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে চার দফা গুলি ছুড়ে বলে জানায় র‌্যাব। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশেপাশের বাড়ির লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাস্তায় রাস্তায় বসানো হয় চেক পোস্ট। এছাড়া এ ঘটনায় ওই বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করেছে র‌্যাব।
 
ইত্তেফাক/এমআর