মির্জাপুরে ফলদ বৃক্ষ মেলা শুরু

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৪:১৭
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই-এই শ্লোগান নিয়ে আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলা শুরু হয়েছে বলে কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন।
 
এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সকালে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সড়ক পরিববহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, এসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মীর শরিফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন এমপি প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক-কৃষাণী ও র‌্যালিতে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
 
ইত্তেফাক/এমআই