সুনামগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৬:৫৬
 
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই সড়ক থেকে ৬০ কেজি গাঁজাসহ আব্দুল জলিল (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
 
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী বলেন, গাঁজা বিক্রির জন্য একটি মিনি পিকআপে করে জলিল ও সুমন হবিগঞ্জের চুনারুঘাট থেকে সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নারায়ণপুরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের গাড়ির গতিরোধ করে গাড়িতে কি আছে জিজ্ঞেস করলে তারা পালিয়ে যেতে চায়। এ সময় জেলা পুলিশের সহযোগিতায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই। জলিল হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার আব্দুল মনাফের ছেলে ও সুমন একই গ্রামের মো. মজিুবুর রহমানের ছেলে।
 
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/জামান