বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারায় যাত্রীবাহী বাস ও চালবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী ডিলাক্স পরিবহনের একটি বাস চণ্ডিহারায় পৌঁছুলে বিপরীতদিক থেকে আসা চালবোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ২০জন আহত হন।
ইত্তেফাক/জামান
