নীলফামারীর জলঢাকায় ৪ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নীলফামারী ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শৌলমারী, কৈমারী, ডাউয়াবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে, চাল, চিড়া, মুড়ি, গুড়সহ সর্বমোট নয় প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হক প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশল হাফিজুর রহমান হাফিজ, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক ও জলঢাকা মটর শ্রমীক সভাপতি আব্দুল মজিদ, কৈমারী ইউনিয়ন আওয়ামী সভাপতি সাইদার রহমান মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি সারোয়ার হোসেন ছাদের ও সাবেগ ছাত্র নেতা হারুন অর রসিদ রাসেল প্রমুখ।
বিতরণকালে এমপি তার বক্তব্যে বলেন, আপনারা হতাশ হবেন না, আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি ও মন্ত্রীদের বন্যা এলাকায় সব সময় জনগনের পাশে থেকে খোজ খবর নেওয়ার এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে পূর্ণবাসন করার নির্দেশ দিয়েছেন।
ইত্তেফাক/নূহু
