বরিশালের বাবুগঞ্জে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ একটি ট্রলার আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে কাপড়সহ ট্রলারটি আটক করে পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় আড়িয়া খাঁ নদীতে অভিযান চালিয়ে ট্রলারটিকে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা চালক সহ অন্যান্যরা ভয়ে ট্রলার ও মালপত্র ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ট্রলারের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ প্রায় ৩ কোটি টাকার মালপত্র রয়েছে।
ইত্তেফাক/এমআর
