ঝিনাইদহে অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩১

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৩:০৭
ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১৫ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৪ জন, কালিগঞ্জ থেকে ৩ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/এমআই