সিলেটে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ০৯:৩৬
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু (২৩) নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
 
সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ছে। খালেদ আহমদ লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, খালেদ আহমদ লিটুর মাথায় গুলি লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ইত্তেফাক/ইউবি