মুক্তাগাছায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১০:৪৯
ময়মনসিংহের মুক্তাগাছায় হিটস্ট্রোকে এক আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা এলাকার মুজাটিতে এ ঘটনা ঘটে। তামাক পার্টির বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির নাম কার্তিক সাহা। তিনি বাড়ি সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন।
 
কয়েক দিনের প্রচণ্ড গরমে মুক্তাগাছা শহরের তামাকপট্টির মৃত লেদু সাহার পুত্র কার্তিক সাহা প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে মুজাটি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
 
ইত্তেফাক/এমআই