ওরা ব্যাংকের সামনে টাকা ছিনতাই করে

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১২:৫৩
রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাংকের সামনে থেকে টাকা ছিনতাইকারী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বারেক, গাফফার, মনির হোসেন, রাসেল ওরফে বর্ষ, আলামিন ওরফে দিপু, মোরশেদ ওরফে মিন্টু, সবুজ হোসেন, ওরনি আলম, রিয়াজ, মেহেদী হাসান, চালক নাজমুল হাসান ও আরমান। তাদের কাছ থেকে দুটি পিস্তল ৬ রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগজিন, একটি লাঠি, একটি খেলনা ওয়াকিটকি, দুটি হ্যান্ডকাপ, ২টি চাকু, একটি ডিবির জ্যাকেট ও একটি সিলভার রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
 
ডিবির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত ৬ জুলাই ব্র্যাক ব্যাংক  ধোলাইপাড় শাখার সামনে থেকে গ্রাহক মনির হোসেন ও মহিউদ্দিনের ৫ লাখ ৩৬ হাজার টাকা ছিনতাই হয়ে যায়। ওই সময় তারা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সঙ্গে সঙ্গে এই চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে মাইক্রোবাসে তোলে। গাড়ির ভেতরে তাদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে অন্য একটি স্থানে নামিয়ে দেয়। এই চক্রটির প্রধান বারেক মিয়ার বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী শাম্মি আকতারের কাছ থেকে ছিনতাই করা ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এমআই