পূর্বধলায় জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়াড়ি আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১১:৫৭
নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ সোমবার রাতে জুয়া খেলার সরঞ্জামসহ আবু মিয়া ওরফে ছোট্ট আবু (৩৫) ও আমজাদ হোসেন (৪৫) নামের দুই জুয়াড়িকে আটক করেছে। আটককৃত আবু মিয়া ওরফে ছোট্ট আবু উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদি গ্রামের শামছদ্দিনের ছেলে ও আমজাদ হোসেন একই এলাকার সালথি গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
 
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবত এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস, এএসআই আছাদুজ্জামান ও এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সালথি গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করে। 
 
ইত্তেফাক/এমআই