ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৩:০৪
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই থানা রোড এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় বাস চাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 
 
আজ মঙ্গলবার সকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
 
ইত্তেফাক/এমআই