গাজীপুরের কালিয়াকৈরে দু‘টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শ্রীফলতলী বাইপাশ মোড়ে মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন দুপুরে উত্তরবঙ্গগামী অজ্ঞাত নম্বরের একটি যাত্রীবাহীবাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শ্রীফলতলী বাইপাশ মোড়ে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মুমূর্ষ অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দু‘টি আটক করেছে। গোরাই হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ইত্তেফাক/এমআই
