গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৪:০৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তালুককানু পুর ইউনিয়নের বিষ্টিপুর গ্রামের মজনু মিয়ার পুত্র মুসা মিয়া (৮) ও এনামুল হকের কন্যা রিয়া মনি (৫) খেলতে গিয়ে বাড়ি পার্ম্বের পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। মৃত শিশু ২টি সম্পর্কে চাচাত-জেঠাত ভাই বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
 
তালুককানুপুর ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই