পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ পান করানো সেই সিনেটরের পদত্যাগ

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০৯:৪১
 
পার্লামেন্টে বসে সন্তানকে বুকের দুধ পান করিয়ে ইতিহাস সৃষ্টিকারী অস্ট্রেলিয়ার সেই নারী সিনেটর পদত্যাগ করেছেন। লারিসা ওয়াটার্স নামে ওই সিনেটরের দ্বৈত নাগরিকত্ব থাকায় তিনি এ পদত্যাগ করেন। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি দ্বৈত বা তার বেশি দেশের নাগরিকত্বের অধিকারী হন তাহলে তিনি ফেডারেল অফিসে বসার যোগ্যতা হারাবেন।IMG0
 
অস্ট্রেলিয়ার গ্রিন পার্টি থেকে আসা লারিসা ওয়াটার্সের জন্ম কানাডায়। সে হিসেবে তিনি কানাডার নাগরিক। আবার তিনি অস্ট্রেলিয়ারও নাগরিক। কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধানে স্পষ্ট করে বলা আছে, যদি কারও দ্বৈত নাগরিকত্ব বা তার বেশি দেশের নাগরিকত্ব থাকে তাহলে তিনি আর পার্লামেন্টের কোনো সদস্য থাকতে পারবেন না। গত শুক্রবার একজন সিনেটর একই কারণে পদত্যাগ করেন। তার নাম স্কট লডল্যাম। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
 
উল্লেখ্য, গত মে মাসে লারিসা ওয়াটার্স পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ পান করিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। বিশ্বের নামকরা মিডিয়াগুলো একে গুরুত্ব সহকারে তখন প্রকাশ করে। বিবিসি
 
ইত্তেফাক/এমআর