দৌলতদিয়া ঘাটে দালাল চক্রের ১০ সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১১:০৫
 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০জন দালালকে গ্রেফতার করেছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের জুড়ান মোল্লার পাড়ার মৃত রমজান মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা(৪২), ফেলু মন্ডল পাড়ার আতর আলী শেখের ছেলে রুহুল আমিন(৩২), উজানচর দেওয়ান পাড়ার  কোব্বাত ফকিরের ছেলে মিন্টু ফকির(২৫), বাহিরচর ছাত্তার মেম্বার পাড়ার মজিবর মন্ডলের ছেলে সোহেল রানা(২৮), খানখানাপুর দত্তপাড়ার মমিন পাটোয়ারীর ছেলে নুরুল ইসলাম(৩৫), সোরহাব মণ্ডলের পাড়ার মৃত আলম ফকিরের ছেলে  খোকন ফকির(২১), ওমর আলী পাড়ার কাশেম আলী মণ্ডলের ছেলে আজিবর মণ্ডল(৩০), গোয়ালন্দ কাজীপাড়ার মৃত রমজান শেখের ছেলে মতিয়ার রহমান(৩৬), দৌলতদিয়া হাজীপাড়ার আক্কাছ আলী মৃধার ছেলে হাফিজুল ইসলাম(২৪) ও উম্বারকাজী পাড়ার মৃত আনোয়ার কাজীর ছেলে ইকবাল হোসেন(২২)।
 
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দৌলতদিয়া ঘাটের দালাল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘ দিন ধরে এই দালাল চক্রের সদস্যরা বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরীর টিকিট ক্রয় ও ফেরিতে আগে পার করে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। 
 
ইত্তেফাক/এমআর